অংশগ্রহণের সাধারণ শর্তাবলি
ফেস্টের অফিসিয়াল নিয়মাবলি
সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে সকল অংশগ্রহণকারী ও দলকে নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলার অনুরোধ করা হচ্ছে।
০১
রেজিস্ট্রেশন
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন/অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
০২
পরিচয়পত্র
অংশগ্রহণকারীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র/প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।
০৩
টিম সাইজ
প্রজেক্ট শোকেসে প্রতি টিমে সর্বোচ্চ ২ জন সদস্য থাকতে পারবে।
০৪
প্রজেক্ট সংখ্যা
একজন অংশগ্রহণকারী নিজ নিজ ক্যাটাগরিতে একটি প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে।
০৫
মৌলিকত্ব
বিজ্ঞান প্রজেক্ট/প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের নিজস্ব ও মৌলিক প্রজেক্ট উপস্থাপন করতে হবে।
০৬
সতর্কতা
অন্যের প্রজেক্ট, লেখা, ছবি বা আইডিয়া নকল করা যাবে না।
০৭
বিচারক রায়
প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৮
সময়সূচি
প্রতিযোগীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।
জরুরি নোটিশ: নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রজেক্ট শোকেসের ক্ষেত্রে টিমের সকল সদস্যের তথ্য সঠিকভাবে পূরণ করুন।